Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেপালকে হারিয়ে পাকিস্তানকে সঙ্গে নিয়ে এশিয়া কাপের সেমিতে ভারত

নেপালকে হারিয়ে পাকিস্তানকে সঙ্গে নিয়ে এশিয়া কাপের সেমিতে ভারত

Ind vs Nep


নেপালকে হারিয়ে পাকিস্তানকে সঙ্গে নিয়েই মহিলা এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত মঙ্গলবার নেপালের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর সেমিফাইনালে নিজেদের জায়গা যেমন পাকা করল ভারত তেমনি পাকিস্তানও পৌঁছে গেল সেমিফাইনালে। আজকের ম্যাচে ভারত নেপালের কাছে হারলে, ভারত পাকিস্তান ও নেপালের পয়েন্ট হতো একই ফলের নেট রান রেট এর বিচারে সেমিফাইনালে পৌঁছাতে দুটি দল সেখানে দাঁড়িয়ে ভারত ম্যাচ জিতে পাকিস্তানকে নিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।

এদিন প্রথম ব্যাট করতে নেমে ১৭৮ রানের স্কোর গড়ে ভারত। এদিন হরমনপ্রীত কৌর খেলেননি তাঁর বদলে দলকে নেতৃত্ব দিলেন মান্ধনা। এদিন ভারতের হয়ে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেফালী। তাঁকে সঙ্গ দিয়ে ৪৭ রান করেন হেমলতা। রড্রিগজ ২৮ ও সাজান করে ১০ রান। নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সীতা রানা মগরের করা ১৮ রান তাঁদের দলের সর্বোচ্চ। বিন্দু রাওয়াল অপরাজিত থাকেন ১৭ রানে। অধিনায়ক ইন্দু করেন ১৪ রান। ৯৬ রানে থেমে যায় নেপালের ইনিংস। ২০ ওভারে হারিয়ে ফেলে ৯ উইকেট। ভারতের জয়ের সাথে সাথে ভারত ও পাকিস্তান দুই দলই পৌঁছে গেলো সেমিতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code