Mamata Banerjee: পুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
পুজোর অনুদান নিয়ে বড় ঘোষনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আসন্ন দুর্গাপূজা নিয়ে বৈঠকে দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। তিনি ঘোষণা করেছেন যে, ৭০হাজার থেকে পুজোর অনুদান হবে ৮৫ হাজার টাকা করা হল। এই ঘোষনায় খুশি পুজো উদ্যোক্তারা।
এদিন বিভিন্ন ক্লাব গুলির সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, কলকাতা পুলিশ কলকাতায় সবরকম সুষ্ঠু ব্যবস্থা নিচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশকে বলবো , থানা গুলোকে সমন্বয় রক্ষা করতে হবে। ট্রাফিক সমস্যা এড়াতে হবে। অনেক ক্ষেত্রে জেলাগুলো পুজো খুব বড় বড় হয়। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে। তিনি আরও বলেন, এখন তো মহালয়ের দিন থেকেই পুজো শুরু হয়। এর জন্য মনে হয় আমিই দোষী, মা অনেক আগে চলে আসে। এটা একটা মিলন ক্ষেত্র।
পাশাপাশি পুজো কমিটি গুলিকে পরামর্শ স্বরুপ মুখ্যমন্ত্রী মেয়েদের সঙ্গে নিন, ছোট ছোট যারা স্টুডেন্টদের সঙ্গে নিতে বলেন। কারণ হিসেবে তাঁদের এনার্জি বেশি বলেই জানান তিনি। তিনি আরও বলেন পঞ্চমীর দিন সব পুজো উদ্বোধন করেন। পুজোর দিন গুলো তিনি আলাদা ভাবে মনিটরিং করেন বলেও জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ