Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal DA update: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে ফের নতুন মোড়

WB DA Case: ২৫% বকেয়া না মেটানোয় এবার দায়ের আদালত অবমাননার মামলা

সুপ্রিম কোর্ট ডিএ মামলা, রাজ্য সরকারি কর্মী, মহার্ঘ ভাতা, ২৫ শতাংশ বকেয়া ডিএ, আদালত অবমাননা

সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টে ফের নতুন মোড়। শীর্ষ আদালতের নির্দেশিকা অমান্য করার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আদালত অবমাননার (Contempt of Court) মামলা দায়ের করল 'সংগ্রামী যৌথ মঞ্চ'। মূলত ২৫ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, তা কার্যকর না হওয়ার কারণেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

কী বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্ট ডিএ মামলার (Supreme Court DA Case) শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, গত ১৬ মে ২০২৫ সালের নির্দেশ অনুযায়ী যে ২৫% বকেয়া ডিএ মেটানোর কথা ছিল, তা 'ইমিডিয়েট' বা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে 'সংগ্রামী যৌথমঞ্চ' বনাম 'স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল' (State of West Bengal) মামলায় সুপ্রিম কোর্টে এই আদালত অবমাননার পিটিশনটি ফাইল করা হয়।

বাকি ৭৫% বকেয়ার কী হবে?

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারির ওই অর্ডারে বাকি ৭৫% বকেয়া মেটানোর জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল, তা এখনও পেরোয়নি। তাই বর্তমান আদালত অবমাননার মামলাটি শুধুমাত্র 'অবিলম্বে' মেটানোর কথা থাকা ২৫ শতাংশ বকেয়ার উপর ভিত্তি করেই করা হয়েছে।

এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ এখনও ধার্য হয়নি। সুপ্রিম কোর্ট কবে এই মামলার শুনানির দিন ঘোষণা করে এবং বকেয়া ডিএ নিয়ে পরবর্তী কী নির্দেশ আসে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code