ঘুরে দাঁড়ালো ভারত, জিম্বাবুয়েকে ১০০ রানে হারালো গিলরা
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো গিলের ভারত। আজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে ভারতীয় ক্রিকেট টিম। শুরুতে গিলের উইকেট হারালেও অপর ওপেনার অভিষেকের দুরন্ত ইনিংস ভারতকে এই বিশাল স্কোর গড়তে সাহায্য।
এদিন দুরন্ত শতরান করেন অভিষেক। ৪৭ বলে ১০০ রান করে ফেরেন অভিষেক। এদিকে রুতুরাজের ৭৭ ও রিঙ্কুর ৪৮ রানের দুরন্ত ইনিংস ভারতকে ২৩৪ রানে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানের জিম্বাবুয়ের পুরো টিম প্যাভিলিয়নে ফেরে।
এদিন জিম্বাবুয়ের হয়ে মাধভেরী ৪৩, ব্রায়েন ২৬, জংগে ৩৩ রান করেন। আর কোনো ব্যাটার ১০-র বেশি রান করতে পারেননি। ভারতের হয়ে মুকেশ ও আবেশ ৩টি করে উইকেট নেন। দুইটি উইকেট নেন বিষ্ণোই এবং সুন্দর একটি উইকেট নেন। ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ১০০ রানে জয় ছিনিয়ে নিল ভারত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ