সিভিক ভলান্টিয়ারের মারে গুরুতর আহত যুবক, ভর্তি হাসপাতালে
অন্ডাল থানার সিভিক পুলিশের মারে গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি জয় কুমার নামে এক কর্মী। ২৪ ঘন্টা হয়ে যাবার পর ও অভিযুক্ত সিভিক পুলিশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি অন্ডাল থানার পুলিশ বিচারের আসায় জয়ের পরিবার নিন্দায় সরব বিরোধীরা।
দুর্গাপুর - নিরীহ এক যুবককে মেরে তার মুখ চোখ ফাটিয়ে দেওয়া হলো কি তার অপরাধ ? তার অপরাধ বিনা দোষে এক বন্ধুকে মার খেতে দেখে বাঁচাতে যায় এটাই অপরাধ তার পর মাটিতে ফেলে পশুর মতো মারা হলো এই ঘটনার নায়ক অন্ডাল থানার সিভিক পুলিশ সঞ্জয় শিং। সঞ্জয় এর দাদাগিরিতে অতিষ্ট এলাকার মানুষ রেল কাজোড়া এলাকায় বিনা দোষে মানুষের উপর অত্যাচার করে। মধুসূদনপুর এলাকার বাসিন্দা জয় কুমার পেশায় গ্যারেজ কর্মী তার উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে সবাই ।
বিরোধী দলের অভিযোগ এক একটা সিভিক পুলিশ যারা নিজেদের এসপি ডিএসপি ভাবে। কয়েক ঘন্টা কেটে গেল অভিযুক্ত সঞ্জয় সিং এর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি অন্ডাল থানার পুলিশ তাই বাধ্য হয়ে জয়ের পরিবার দুর্গাপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে বিচারের আশায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ