Upper Primary: অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের!
অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের। দীর্ঘ অপেক্ষার আজ ফের কলকাতা হাইকোর্টে শুনানি হল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা। তবে কোনো নির্দেশ দিল না আদালত বদলে দেওয়া হল পরবর্তী শুনানির তারিখ। আগামী মাসের ২৮ তারিখ পরবর্তী শুনানির তারিখ। ফলে অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের।
প্রচুর প্রার্থী তাঁকিয়ে আছে আদালতের দিকে। এদিন কমিশন নিজের বক্তব্য তুলে ধরেছে আদালতে। পরবর্তী দিন আদালতে বক্তব্য তুলে ধরবে বিরোধীরা।
দীর্ঘ ১০টা বছরের অপেক্ষার অবসান কি হবে? চাকরি প্রার্থীরা একাধিকবার আন্দোলনে নেমেছে। সরকারের সদিচ্ছার কারণে নিয়োগ হচ্ছে না অভিযোগ চাকরিপ্রার্থীদের। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় ৯ হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে। যদিও দ্বিতীয় দফার প্রায় ২ হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ