ছোটো গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত ১ আহত প্রায় ২৪
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া:
ছোটো গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত ১ আহত প্রায় ২৪।ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বেসরকারী বাস। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ছাতনার নিকট জলট্যাঙ্কিগোড়া এলাকায়। ঘটনায় ছোট গাড়ির চালক মারা যান বলে খবর, এবং বাসেরও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারী বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি একে অপরকে ধাক্কা মারে। ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় ডিজায়ার গাড়ির চালক মারা যান।
জানা যায়, মৃতের নাম শ্যামাপদ গোরাই বয়স ৫২, বাড়ি বাঁকুড়ায়। বাসের প্রায় ২৪ জন যাত্রীও আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ