Latest News

6/recent/ticker-posts

Ad Code

সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে সাসপেন্ড করলো তৃণমূল

সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে সাসপেন্ড করলো তৃণমূল 

Sahajan seikh


বৃহস্পতিবার সকালেই সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে গ্রেফতারির পর তৃণমূলের তরফে বড় কথা জানালেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। এদিন সাংবাদিকদের মুখোমুখি ডেরেক জানালেন আগামী ছয় বছরের জন্য শাহজাহানকে বরখস্ত করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।



সাংবাদিক বৈঠকে ডেরেক বলেন, "শেখ শাহজাহানকে দল থেকে ছ'বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দেশে দুই ধরনের রাজনৈতিক দল রয়েছে, এক ধরনের দল শুধু বড় বড় বুলি আউড়ে যায়। তৃণমূল কাজে করে দেখায়।"



দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। পুরো ৫৫ দিন পর রাজ্য পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল সন্দেশখালীর কুখ্যাত এই ‘ডন’কে । কিন্তু, কখন, কোথায়, কিভাবে গ্রেপ্তার হলেন শাহজাহান তা নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ রাজ্য পুলিশ। তদন্তভার নিল সিআইডি। ১০ দিনের পুলিশ হেফাজতে সন্দেশখালির ত্রাস। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code