Latest News

6/recent/ticker-posts

Ad Code

LSG vs PBKS: ব্যর্থ শিখর ঝড়, লখনৌয়ের কাছে ২১ রানে হারলো পাঞ্জাব

ব্যর্থ শিখর ঝড়, লখনৌয়ের কাছে ২১ রানে হারলো পাঞ্জাব 

LSG vs PBKS

আজ আইপিএলের ১১ তম ম্যাচে মুখোমুখি লখনৌ সুপার জায়েন্ট ও পাঞ্জাব কিংস। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ তোলে লখনৌ সুপার জায়েন্ট। এদিন লখনৌ সুপার জায়েন্টের হয়ে ডি কক ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। পুরানের ২১ বলে ৪২ ও ক্রুনালের ২২ বলে ৪৩ রানের ইনিংসে ভর করে এই স্কোর গড়ে এলএসজি। রাহুল ১৫ ও স্টোনিশ করেন ১৯। আর কেউই তেমন ভালো খেলতে পারেননি। পাঞ্জাবের হয়ে স্যাম কুরান ৩, অর্শদীপ ২ ও রাহুল চাহার ১টি উইকেট নেন।



জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও জনি বোরেস্টা ম্যাচকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। জনি ২৯ বলে ৪২ রান করে ফিরলেও খেলতে থাকেন শিখর ধাওয়ান। প্রভশিমরন ৭ বলে ১৯ করে ফেরেন। শিখরকে সঙ্গ দিতে মাঠে নামেন জিতেশ। কিন্তু টিকতে পারেনি জিতেশও ৯ বলে ৬ রান। শেষমেষ ৫০ বলে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। এদিন শূন্য হাতেই ফিরলেন সাম কুরান। লিভিংস্টনের ২৮ রানের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮-এ আটকে যায় পাঞ্জাব।



শিখর ধাওয়ানের দুধুর্ষ ব্যাটিংয়ের পরেও ২১ রানে হারলো পাঞ্জাব। এদিন লখনৌয়ের হয়ে ৩টই উইকেট তোলে ময়ঙ্ক ও ২টই উইকেট তোলে মহসিন। লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে জয়ের হাসি হাসলো লখনৌ সুপার জায়েন্ট।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code