১৩০০ এর মধ্যে মাত্র পাস করেছে ৫৬ জন, পাশ করানোর দাবীতে পথ অবরোধ
কোচবিহার
তেরোশো পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাস করেছে ৫৬ জন, আর তাতেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কোচবিহার গুঞ্জবাড়ী এলাকায় রাস্তায় বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কোচবিহার বিটি এন্ড ইভিনিং কলেজের ছাত্র-ছাত্রীরা।
ছাত্র-ছাত্রীদের দাবি কোন অবস্থাতেই এত ছাত্র-ছাত্রী একবারে ফেল করতে পারে না। বাংলার মত বিষয়ে তাদের শূন্য দেওয়া হয়েছে কেন! সেটা নিয়েও তারা প্রশ্ন করেছেন।
পাশাপাশি খাতা রিনিউয়ালের জন্য যে টাকার প্রয়োজন সেটা মুকুব করার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে পরবর্তীতে পুনরায় ফর্ম ফিলাপের জন্য যে টাকা ধার্য করা হয়েছে সেই টাকার শিক্ষা ক্ষেত্রে ব্যবসা বলেও দাবি করেছেন ছাত্র-ছাত্রীদের একাংশ।
দুপুর সাড়ে বারোটা থেকে পথ অবরোধ করে তাদের দাবিদাবা গুলো তারা তুলে ধরে। তবে এখনো কর্তৃপক্ষের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ