Latest News

6/recent/ticker-posts

Ad Code

রোজ ডে তে রাজা ও দেবস্মিতার বিবাহ বার্ষিকীতে রক্তদান উৎসব

রোজ ডে তে রাজা ও দেবস্মিতার বিবাহ বার্ষিকীতে রক্তদান উৎসব

Blood Donation camp


আগ্রার তাজমহল ও কোচবিহারের রাজবাড়িতে উত্তরবঙ্গের বিশিষ্ঠ সমাজকর্মী রাজা বৈদ্য ও দেবস্মিতা চক্রবর্তীর দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে।




ডুয়ার্সের ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা জলদাপাড়ায় আগ্রার তাজমহল ও কোচবিহারের রাজবাড়ি। আর এই তাজমহল ও রাজবাড়ির সামনেই হলো লাল ভালোবাসা প্রদান, অর্থাৎ রোজ ডে তে রক্তদান উৎসব।




শালকুমারের জলদাপাড়া রিসোর্ট এভারেস্ট এ এই রক্তদান উৎসব সম্পন্ন হলো।

মোট ১৬ জন রক্তদাতা রক্তদান করলেন। রক্ত সংগ্রহ করে সেন্ট জোনস ব্লাড ব্যাংক।






শিবির পরিচালনায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন। ব্যবস্থাপনায় রিসোর্ট এভারেস্ট।



আজ রোজ ডে উপলক্ষে প্রত্যেকটি রক্ত যোদ্ধাদের উত্তরীয় সার্টিফিকেট ও লাল গোলাপ দিয়ে সম্মাননা জানানো হয়।



আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিসোর্ট এভারেস্ট এর কর্ণধার মনোজ বর্মন, রক্তদান শিবিরের উদ্যোক্তা তথা ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রাজা বৈদ্য সহ অনেকে।




প্রত্যেকটি রক্ত যোদ্ধাদের নিয়ে রক্তদান শিবিরের পাশাপাশি ছিল বনভোজনের আয়োজন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code