টোটো চালকদের বিরুদ্ধে এবার অভিযানে নামলো ট্রাফিক পুলিস !
যে সমস্ত টোটো চালকরা এখন পর্যন্ত টোটোর দুপাশে লোহার রেলিং লাগাচ্ছে না তাদের বিরুদ্ধে এবার অভিযানে নামলো জলপাইগুড়ি সদর ট্রাফিক।
বৃহস্পতিবার শান্তিপারা এলাকায় বেশ কয়েকটি দড়ি লাগানো টোটো চালকদের আটক করে জলপাইগুড়ি সদর ট্রাফিক। টোটো চালকদের বলা হয়েছে টোটোর দু'পাশে যাত্রী নিরাপত্তার জন্য অবিলম্বে লোহার রড লাগানো দরকার । যারাই দড়ি বা অন্য কিছু লাগাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে জলপাইগুড়ি সদর ট্রাফিক।
তাই আজ সকাল থেকেই শান্তিপারা এলাকায় ৫০ থেকে ৭০ টি টোটোসহ চালকদের আটক করে। তাদের দুপাশের দড়ি খুলে দেয় । জলপাইগুড়ি সদর ট্রাফিক এই উদ্যোগ নিলো আজ। এ বিষয়ে এক টোটো চালক বলেন আমরা ভুল করেছি আগামী দুইদিনের মধ্যে লোহার রেলিং লাগাবো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ