Latest News

6/recent/ticker-posts

Ad Code

পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের 



High Court




ও এম আর সিট সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু পর্ছত সভাপতি নয় পর্ষদ সভাপতি ছাড়াও সচিব পার্থ কর্মকারকেও জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতির কথায়, কাকে কখন কিভাবে সিবিআই জিজ্ঞাসা করবে তার স্বাধীনতা থাকবে সিবিআই এর কাছে।



এই নির্দেশের পরেই বুধবার সন্ধ্যা ছয়টায় পর সভাপতি ও সচিবকে নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতির মন্তব্য সিবিআই এর রিপোর্ট স্পষ্ট যে মানিক ভট্টাচার্যের সময় নিয়োগে স্বজ্ঞানে অনিয়ম হয়েছে। সিবিআই রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে বোর্ড কেন সুপ্রিম কোর্টে গিয়েছে আর সুপ্রিম কোর্ট কেন বিচার প্রক্রিয়া স্থগিত রেখেছে।


এবার সিবিআই তদন্তের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মামলা আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পাল ও পর্ষদ সচিব পার্থ কর্মকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পর্ষদের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code