Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dearness Allowance Hike: উৎসবের মরশুমে সুখবর, বাড়লো সরকারি কর্মীদের DA

Dearness Allowance Hike: উৎসবের মরশুমে সুখবর, বাড়লো সরকারি কর্মীদের DA


Money


উৎসবের মরশুমে সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। বাড়লো সরকারি কর্মীদের DA। শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এরপর দীপাবলি। দীপাবলির আগে বড় ঘোষনা দিল কেন্দ্রীয় সরকার। 



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance Hike) বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছে গেল।



জানা গেছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি তো পাবেই পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতন দেওয়ারও সম্ভাবনা রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সাথে দেওয়া হতে পারে এমনটাই সূত্রের খবর। 


এদিকে, দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (অ্যাড-হক বোনাস) দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ দফতর।কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-এর অধীনে নন-গেজেটেড কর্মচারী (নন গেজেটেড এমপ্লয়িজ) রা এই বোনাস পাবেন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীরাও এই বোনাস পাবেন। গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীরা ৩০ দিনের বেতনের সমান টাকা পাবেন। এই ঘোষনায় খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code