রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যা ১৪৩০ প্রকাশ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
রঘুবংশ পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হল গত ১৫ অক্টোবর, বিকেল পাঁচটায়, পশ্চিমবঙ্গ বাংলা একাদেমীর সভাগৃহে।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক কৌশিক শংকর বোস, কবি জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি শতদল মিত্র, কবি ও প্রাবন্ধিক রবিন বসু, সম্পাদিকা রুপা মজুমদার, কবি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
স্বাগত ভাষণ দেন শ্রীকান্ত ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে আসে ছোট পত্রিকার প্রতি কবি ও সাহিত্যিকদের অধিক যত্নশীলের বিষয়টি।এরপর প্রকাশিত হয় মৃত্যুঞ্জয জানার কাব্যগ্রন্থ ' সুবর্ণ রেখা আলোয়'।
অনুষ্ঠান মঞ্চেই 'রঘুবংশ 2023 সম্মাননা, জানানো হয় কবি বন্দনা মিত্র ও ভাষাবিদ ডঃ অরপ মজুমদারকে। কবিতা পাঠে অংশ নেন কবি হরিত বন্দ্যোপাধ্যায়, শিল্পী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ সিনহা, রুপ চক্রবর্তী, মহুযা পৈত, কবি দেবার্ঘ সেন, কবি রামকিশোর ভট্টাচার্য, সর্নালি চক্রবর্তী, কবি ও কার্যকরী সম্পাদক মৃত্যুঞ্জয জানা।
ডঃ অরুপ মজুমদার বলেন- 'আদিবাসীদের জন্য রঘুবংশ পত্রিকা একটা বিশেষ সংখ্যা প্রকাশ করুক যেখানে উপজাতি মানুষদের নিজের লেখা থাকবে'।
সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রঘুবংশ পত্রিকার সভাপতি ডঃ শান্তনু পান্ডা। সভাপতি বলেন 'সাহিত্যের মধ্যে আদিম জনজাতিদের জীবন ও জীবিকার কথা উঠে আসুক'।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ