কৃষি ভবনের ধরনায় তুলকালাম, অভিষেক-সহ তৃণমূল প্রতিনিধিদের আটক দিল্লি পুলিশের
আজ তৃণমূলের দিল্লী কর্মসূচির দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের সন্ধ্যায় কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রী সঙ্গে দেখা করতে যান তৃণমূল প্রতিনিধিরা। দেখা না পাওয়ায়, মঙ্গলবার রাতে কৃষি ভবনের মধ্যেই ধর্নায় বসে অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল। সেই ধর্নায় তুলকালাম।
ধর্নায় বসার কিছু পরে কৃষি ভবন থেকে তাঁদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তৃণমূল নেতাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এমনকি মহিলা প্রতিনিধিদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। একে একে নেতাদের মোবাইল কেড়ে নিয়ে করা হয় আটক। আটক করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও।
কার্যত টানাহ্যাঁচড়া করে তোলা হয় সাংসদদের। শান্তনু সেনের কলার ধরে টানে পুলিশ। পাঁজাকোলা করে গাড়িতে তোলা হল মহিলা বিধায়কদেরও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ