Weather Report : উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার খবর
গ্রামীন কৃষি মৌসম সেবার পক্ষথেকে জানানো হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে উত্তরের একাধিক জেলায়। তবে আবহাওয়ার খবর (Weather Report) অনুসারে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আসুন জেনেনেওয়া যাক আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর (Weather Report)।
কোচবিহার- আগামী ২ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, এবং ৩ থেকে ৬ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুরদুয়ার - আগামী ২ ও ৫ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ৩ ও ৪ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি, এবং ৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
জলপাইগুড়ি- আগামী ২ ও ৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, এবং ৩ থেকে ৫ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর - আগামী ২,৩ ও ৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, এবং ৪ ও ৫ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ