জেলা পরিষদের সভাপতি সহ সহ-সভাপতি এর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস
দক্ষিণ দিনাজপুর:
স্বাধীনতা দিবসের একদিন আগেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি, সহ সহকারী সভাপতির নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে চিন্তামণি বাহা ও সহকারি সভাপতি হিসেবে অম্বিরেশ সরকার।
এদিন বেলা ১১ টা নাগাদ জেলা পরিষদ ভবনে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ জেলা পরিষদের সমস্ত বিজয়ী প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে সভাপতি সহ সহ-সভাপতির নাম ঘোষণা করে।
২১ আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১১ জনের স্থায়ী কমিটি গঠন করা হবে আগামী ২৪ শে আগস্ট এমনটাই সাংবাদিক সম্মেলনে জানান রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ