কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে বড় গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আর কেউ নেই: উদয়ন গুহ
রাজ্যে ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। আর আজ মনোনয়ন স্ক্রুটিনির দিন উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার জেলার দিনহাটা ২নং ব্লকের সাহেবগঞ্জ। দিনহাটা ২নং ব্লকের বিডিও অফিস সাহেবগঞ্জে মনোনয়ন স্ক্রুটিনি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা।
বিজেপি প্রার্থীদের ঢুকতে বাঁধা দেওয়ার পাশাপাশি মারধোর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামাণিক পুনরায় কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় প্রার্থীদের মনোনয়নপত্র স্ক্রুটিনির দাবি তুলেছেন। এদিকে বিধায়ক উদয়ন গুহ এদিনের এই ঘটনায় তৃণমূল জড়িত নয় বলেই দাবি করলেন।
দিনহাটার বিধায়ক উদয়ন গুহের দাবি, তৃণমূলের কেউ এরকম করেনি। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাইরে থেকে লোক নিয়ে এসে এরকম গুন্ডামি করছে। ১৫০ র বেশি মনোনয়ন জমা করতে পারেনি তারা। ভালো মতোই চলছিল মনোয়ন দাখিল শেষের দিকে এসে গুন্ডামি করলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে বড় গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আর কেউ নেই।
বিজেপির অভিযোগ, বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধোর করেছে তৃণমূল। এই অভিযোগে উদয়ন গুহের বক্তব্য, এরকম কিছুই হয়নি। যদি কাউকে বিবস্ত্র করে মারধোর করেছে তার ভিডিও দেখান। পুলিশ ছিল। সাংবাদিকদের ক্যামেরায় তো উঠবে। ওরা সিবিআই, ইডি কেন্দ্রীয় এজেন্সিকে দলদাসের মতো ব্যবহার করে তাই ওদের মনে হচ্ছে তৃণমূল পুলিশকে ব্যবহার করছে। আসলে তা হচ্ছে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ