যোগোমায়া কালীবাড়ির নাট মন্দিরে ষষ্ঠী দেবীর পুজোয় ভক্তদের ঢল
জৈষ্ঠ্যের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজোর মধ্য দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি।
মহিলারা (শাশুড়ি) তাঁদের জামাইয়ের কপালে ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতা বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করে থাকেন। অনেকে সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় মন্দিরেও ষষ্ঠী দেবীর পুজো দিয়ে থাকেন। তারই অঙ্গ হিসেবে ষষ্ঠী দেবীর আরাধনায় মেতে উঠেছে জলপাইগুড়ি শহরের ষষ্ঠী দেবীর ভক্তরা ।
দূর দুরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে। আনন্দপাড়া থেকে পুজো দিতে আসা শিখা গোস্বামী বলেন, মেয়ে -জামাই সহ সংসারে সুখ সমৃদ্ধি ও সন্তানদের মঙ্গল কামনার পাশাপাশি সমাজে সকলস্তরের মানুষ যেন সুস্থ থাকেন এই কামনায় পুজো দেওয়া ।
মন্দিরের পুরোহিত বাদল আচার্য্য বলেন ,প্রতিবারের মত এবারও যোগোমায়া কালীবাড়িতে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকায় ভক্তরা অনেক উৎসাহ উদ্দিপনার সাথে পুজো দিচ্ছেন বলে তিনি জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ