ফের রাতভর হাতির তান্ডব, নষ্ট করল একাধিক জমির ফসল
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
ফের খাবারের খোঁজে লোকালয়ে চলে এলো হাতি। চললো ব্যাপক তাণ্ডব নষ্ট হলো একাধিক ক্ষেতের ফসল।
শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত ধূমপাড়া পার্শ্ববর্তী খয়েরকাটা জঙ্গল থেকে চারটি হাতি ঢুকে পড়ে লোকালয়ে রাতভর ওই এলাকায় তান্ডব চালায় হাতি। এরপর পার্শ্ববর্তী শিকারি পাড়া সিমলা এলাকাতেও ঢুকে পড়ে হাতি গুলি। সমস্ত এলাকাতেই ফসলের ক্ষেতে ব্যাপক তাণ্ডব চালায় বলে জানা গেছে।
খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। তবে বনদপ্তরের কর্মীরা আসার আগেই গ্রামবাসীরা বাজিপটকা ফাটিয়ে হাতি গুলিকে ফের একবার জঙ্গলে ঢুকিয়ে দেয়।
এলাকাবাসীদের অভিযোগ প্রায় প্রতিদিন খাবারের খোঁজে জংলি হাতিগুলি এলাকায় ঢুকে ফসলের ক্ষেত নষ্ট করছে। চিন্তায় ওই এলাকার বাসিন্দারা তবে এই ঘটনায় অতিষ্ট গ্রামবাসীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ