Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায়-ভবঘুরেদের রাতের আহারের দায়িত্ব নিল দিনহাটা নিউ বিরিয়ানি হাব

অসহায়-ভবঘুরেদের রাতের আহারের দায়িত্ব নিল দিনহাটা নিউ বিরিয়ানি হাব

Dipak



আজ থেকে দিনহাটা শহরে ভবঘুরে মানুষদের জন্য রাতের আহারের দায়িত্ব নিলো দিনহাটাস নিউ বিরিয়ানি হাব, দিনহাটা বিরিয়ানি হাবের কর্ণধর দীপক বর্মন অর্থাৎ দিনহাটার বিশিষ্ট সমাজসেবক। 



তিনি জানান তিনি দীর্ঘ সাত বছর থেকে সকলের সহযোগিতা নিয়ে অসহায় ও ভবঘুরে মানুষদের জন্য রাতের আহারের ব্যবস্থা করে থাকেন, তিনি এও জানান দীর্ঘ কয়েকদিন থেকে রাতের স্পন্সর খুবই কম রয়েছে এর জন্য, ভবঘুরে মানুষরা অনাহারে রয়েছে তাই দিনহাটা বিশিষ্ট সমাজসেবক দীপক বর্মন তাদের কষ্ট সহ্য করতে না পেরে , তিনি তার হাজার কষ্টের মাধ্যমেও শুভ পহেলা বৈশাখ উপলক্ষে আবারো শুরু করে নিজ উদ্যোগে প্রতিদিনের মতো ভবঘুরে মানুষদের জন্য রাতের আহারের ব্যবস্থা। 



দিনহাটা বিশিষ্ট সমাজসেবক দীপক বর্মন তিনি জানান যে যতদিন স্পন্সর না এগিয়ে আসবে ততদিন তিনি তার দিনহাটাস নিউ বিরিয়ানি হাবের মাধ্যমে রাতের খাবার দিয়ে সহযোগিতা করবে, সেখানে কোনদিন ভাতও থাকতে পারে,কোনদিন রুটিও থাকতে পারে, কোনদিন বিরিয়ানিও থাকতে পারে।




দিনহাটা বিশিষ্ট সমাজসেবক দীপক বর্মন তিনি সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানায় যে আপনারা সকলে একদিন করে রাতের আহারের দায়িত্ব নিন। দিনহাটার বিশিষ্ট সমাজসেবক দীপক বমন এও জানায় যে আপনাদের বিশেষ কোন দিনগুলো তে আপনারা অসহায় ও ভবঘুরে মানুষদের সঙ্গে পালন করতে পারেন, আপনাদের বিশেষ দিন গুলো উপলক্ষে আপনারা খাবার দিয়ে সহযোগিতা করতে পারেন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code