আদালতে বড় ধাক্কা খেল সিটেট (CTET) উত্তীর্ণ প্রার্থীরা
আদালতে বড় ধাক্কা খেল সিটেট (CTET) উত্তীর্ণ প্রার্থীরা। রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগে সেন্ট্রাল টেট পাশ প্রার্থীরা সুযোগ পাবে এমনটাই জানিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগে সিটেট পাশ প্রার্থীরা সুযোগ পাবে না।
এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগে সিটেট পাশ প্রার্থীদের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
এর আগে, সিটেট পাশ প্রার্থীরা এ রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে না এনিয়ে আদালতে মামলকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস সামিম। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিটেট উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক নিয়োগে সুযোগ দেওয়ার নির্দেশ দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ