টিউশনি থেকে ফেরার পথে ইভটিজিং শিকার উচ্চ মাধ্যমিক ছাত্রী
টিউশনি (tuition) থেকে ফেরার পথে ইভটিজিং শিকার উচ্চ মাধ্যমিক ছাত্রী (Higher secondary student)। ইভটিজিংকে (eve teasing) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া এলাকায়। ভাঙচুর পুলিশের গাড়ি, মাথা ফাটল ১ জনের। আটক -২।
জানা গেছে, বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাংধরি এলাকায় বোনের সাথে টিউশনি থেকে ফেরার সময় বাইকে এসে দুই যুবক ইভটিজিং (eve teasing) করে বলে অভিযোগ।
এদিন এই ঘটনাকে (eve teasing) কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। এমনকি উত্তেজিত জনতা পুলিশের গাড়িও ভাঙচুর চালায় বলে অভিযোগ।
উত্তজনা থামাতে পুলিশ মৃদু লাঠি চালাতে বাধ্য হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনায় ১ জনের মাথা ফেটে যায়। আহত অবস্থায় তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ