বকেয়া ডিএর দাবিতে কর্মবিরতি, কোচবিহার আদালতে বিক্ষোভে আন্দোলনকারীরা
রাজ্য সরকার ৩ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য DA ঘোষণা করেছিল। যদিও তাতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের দাবি বকেয়া ডিএ দিতে হবে। সোম ও মঙ্গলবার এই বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন।
সোমবার কোচবিহার আদালতের সামনে বিক্ষোভে সামিল হয়ে কর্ম বিরতি পালন করছেন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি কোচবিহার জেলা শাখা। এই প্রসঙ্গে আদালত কর্মী দেবু কুমার সিংহ বলেন - পর্যাপ্ত এবং বকেয়া দিয়ে আমাদের দিতে হবে অন্যথায় আন্দোলন তীব্রতর হবে। তাদের এই আন্দোলনের জেরে সাধারণ মানুষের বলেন আমরাই সাধারণ মানুষকে সাহায্য আমাদের ই যদি অসুবিধা থাকে তবে কিভাবে সাধারণ মানুষকে সুবিধা প্রদান করব তাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ফলে জেলা জুড়ে কর্ম বিরতিতে উত্তাল সরকারি কর্মচারীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ