সিঙ্গীমারী নদীর ফাঁকা চরে ১২ টি তাজা বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল ইউনিট
সিতাই:
সিঙ্গীমারী নদীর ফাঁকা চরে ১২ টি তাজা বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে সিতাই বিধানসভার কামতেস্বরী সেতু থেকে কিছুটা দূরে সিঙ্গিমারী নদীর ফাঁকা চড়ে ব্লকের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বারোটি তাজা বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম ডিসপোজাল ইউনিটেড কর্মীরা। এমনটাই জানান সিতাই থানার আইসি প্রবীণ প্রধান।
এদিন সুষ্ঠুভাবে যাতে বোমা নিষ্ক্রিয় করা যায় পাশাপাশি সাধারণ মানুষ যাতে এলাকায় ঘেষতে না পারে তার জন্য সিতাই থানার পুলিশের কড়া নিরাপত্তা ছিল।
এছাড়া এদিন বোমা নিষ্ক্রিয় করার সময় সেখানে দমকলের ইঞ্জিন, দমকল কর্মী সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরাও হাজির ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ