Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: ১৮৩ ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ SSC-এর, দেখুন তালিকা

১৮৩ ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ SSC-এর, দেখুন তালিকা


SSC



কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ১৮৩ ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। গতকাল বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা ২৪ ঘন্টার মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশ মতো আজ তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের।



বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জন শিক্ষককে খুঁজে পেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র এসএসসি নবম-দশমের ১৮৩ জনের তালিকা প্রকাশ। মেধাতালিকার নীচে থাকা সত্ত্বেও নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে এমনি ১৮৩ জনের খোঁজ পেয়েছে স্কুল সার্ভিস কমিশন তা আগেই আদালতে জানিয়েছে কমিশন।




বিচারপতির নির্দেশ, ‘‘তিন দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকেরা।’’ আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। এর ফলে সংকটে চাকরি পাওয়া শিক্ষকরা। কোন ১৮৩ জনের তালিকা প্রকাশ করলো SSC, দেখুন তালিকা: CLICK HERE 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code