Latest News

6/recent/ticker-posts

Ad Code

karam puja : কেন সেকশনাল হলিডে, পূর্ণাঙ্গ ছুটির দাবীতে জঙ্গলমহলে পথ অবরোধ

করম পূজা, karam puja 


করম পূজা, karam puja



৬ সেপ্টেম্বর সেকশনাল হলিডে (sectional holiday) উপলক্ষ্যে কোন বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা যাবে না,বিজ্ঞপ্তি জারি করেছে WBBSE।ইতিমধ্যে নবান্নের তরফে করম পুজোর ছুটির কথা ঘোষনা করা হয়েছে। আর সেই মতো আগামী ৬ই সেপ্টেম্বর ছুটি থাকছে রাজ‍্যে। আর এই ঘোষণার পরই প্রতিবাদে নেমেছে জঙ্গলমহলের কুড়মি সমাজের মানুষজন।

করম পরব উপলক্ষে কেন শুধুমাত্র সেকশনাল ছুটি বরাদ্দ করা হবে ? অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে যেমন তাদের উৎসবে সরকারি পূর্ণ দিবস ছুটি দেওয়া হয় তেমনি করম পরব উপলক্ষেও সরকারি ছুটি দিতে হবে পূর্ণ দিবসের । এমনটাই দাবি তুলে শনিবার সকাল থেকেই জঙ্গলমহলের বিভিন্ন অংশে পথ অবরোধ কর্মসূচি দেখতে পাওয়া গেল।




নবান্ন সূত্রের খবর, আগামী ৬ সেপ্টেম্বর রাজ্যের আদিবাসী সরকারি কর্মীদের জন্য করম পুজো উপলক্ষে ছুটি দিয়েছে সরকার। অর্থ দফতরের তরফে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশেকা অনুযায়ী, নবান্ন, মহাকরণের পাশাপাশি স্থানীয় রাজ্য প্রশাসন, বিধিবদ্ধ সংস্থা, পুরসভা, স্কুল, অধীনস্থ সংস্থায় আদিবাসী কর্মীরা এই ছুটি নিতে পারবেন। এই ছুটি সেকশোনাল ছুটি হিসাবে গণ্য হবে।


প্রসঙ্গত বারবার বহু আন্দোলন এবং সরকারের কাছে বহুবার ডেপুটেশন দেওয়া হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির একটি প্রশাসনিক বৈঠকে এসে করম পরব উপলক্ষে পূর্ণাঙ্গ ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই ঘোষণা এখনও পর্যন্ত বাস্তবায়িত করা হয়নি । যার কারণে একপ্রকার বাধ্য হয়েই এদিন কুড়মি সম্প্রদায়ের মানুষ পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছেন বলে জানা গিয়েছে।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code