Latest News

6/recent/ticker-posts

Ad Code

Coochbehar News : গুরুতর আহত অবস্থায় এনবিএসটিসির কর্মী, কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ

Coochbehar News : গুরুতর আহত অবস্থায় এনবিএসটিসির কর্মী, কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ


hospitalized



কোচবিহারঃ

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কন্ডাক্টরকে মারার অভিযোগ উঠল ট্যাক্সি স্ট্যান্ড চালকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় এনবিএসটিসির ওই কর্মী কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ‌।

নিরাপত্তার দাবি সহ এই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে হাসপাতাল মোড় এলাকা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সংস্থার কর্মীরা।

অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও যতক্ষণ পর্যন্ত না প্রশাসন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন ও অপরাধীদের সকলকে গ্রেফতার করবে ততক্ষণ পর্যন্ত সমস্ত রকম কাজ বন্ধ করে, নিজেদের ইচ্ছাতেই আন্দোলন চালিয়ে যাবে সংস্থার সদস্যরা এমনটাই জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code