Primary TET Certificate : প্রাথমিকের টেট সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি
Primary TET Certificate নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (wbbpe)। টেট সার্টিফিকেটের (Primary TET Certificate) আবেদনের সময়সীমা বৃদ্ধি করলো পর্ষদ ।
২০১৪ সালের টেট পাশ কিন্তু চাকরি পাননি এমন পূর্ণ প্রশিক্ষিতদের টেট সার্টিফিকেটের (Primary TET Certificate) জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হল। নয়া বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল।
তবে একই সঙ্গে বলা হয়েছে, TET-2014 মেধা তালিকাভুক্ত প্রার্থীদের আবেদন করতে হবে না।
সেই সাথে আরও বলা হয়েছে, যদি কোনো আবেদনকারী ডেটা আপলোড করতে কোনো অসুবিধার সম্মুখীন হয়, তাহলে তাকে wbbpe@gmail.com ইমেল করতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে নিম্নলিখিত দুটি ওয়েবসাইটে:
https://wbbprimaryeducation.org
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ