Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের শুরু হল সেনা, জঙ্গি গুলির লড়াই-সেনার গুলিতে ঝাঁঝরা ২ জঙ্গি

ফের শুরু হল সেনা, জঙ্গি গুলির লড়াই-সেনার গুলিতে ঝাঁঝরা ২ জঙ্গি

photo source: ani



অনন্তনাগের পসখেরি এলাকায় ফের শুরু হল সেনা, জঙ্গি গুলির লড়াই। পসখেরি এলাকায় এনকাউন্টারের জেরে পরপর ২ জঙ্গি নিহত হয়।

সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২ জঙ্গি। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে পাক রেঞ্জার্স এবং বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়। দুই পক্ষের বৈঠকের পর আচমকাই সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসতে শুরু করে।

বার্তা সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে "অনন্তনাগ জেলার পোশক্রি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পরে, সন্ত্রাসীদের সন্ধানে একটি কর্ডন শুরু করা হয়েছিল। এ সময় সন্ত্রাসীরা গুলি চালায়। জবাবে দুই জঙ্গি নিহত হয়েছে।" 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code