নাজিরহাটে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে,আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন
দিনহাটা:
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দিনহাটা ২ ব্লকের নাজিরহাটে এই ঘটনা ঘটে। তৃণমূল কর্মীর নাম আব্দুল মালেক। তার বাড়ি পূর্ব শিকারপুর এলাকায়। দলের নাজিরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি কুমার প্রশান্ত নারায়ণের সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের বেডে শুয়ে আব্দুল মালেক জানান,এদিন বিকেলে কুচবিহারে মিছিল করে বাড়ি ফেরে সে। এরপর সন্ধ্যায় বাজার করতে যাই। বাজার করে বেরোনোর সময় BJP আশ্রিত দুষ্কৃতীরা তাকে পিছু করে। আতঙ্কিত অবস্থায় তৃণমূলের দলীয় কার্যালয়ে গেলে সেখানে অঞ্চল তৃণমূল সভাপতি কুমার প্রশান্ত নারায়ণের সামনেই তাকে মারধর করা হয়।
যারা তাকে মারধর করে তারা সকলেই বিজেপি দলের দুষ্কৃতি বলে জানান তৃণমূল কর্মী আব্দুল মালেক। যদিও এই নিয়ে বিজেপির তরফে জানানো হয় যে এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই পাল্টা অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ