Cooch Behar District Asha Recruitment: মহিলাদের জন্য সুখবর, কোচবিহার জেলার একাধিক ব্লকে আশা কর্মী নিয়োগ, এখনি আবেদন করুন
মহিলাদের জন্য সুখবর, কোচবিহার জেলার একাধিক ব্লকে আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোচবিহার জেলার ওয়েবসাইটে। কোচবিহার জেলার অফিশিয়াল ওয়েবসাইট https://coochbehar.gov.in/ -এ শীতলকুচি, তুফানগঞ্জ, ১,২ ও কোচবিহার ২ নং ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। অনলাইনে আবেদন করা যেতে পারে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন।
বয়সসীমা:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
তফশিলি জাতি বা উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বিস্তারিত জানতে ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি গুলি দেখুন-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ