Mangalkote Violence Case : মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল
বাম জমানার শেষলগ্নে, মঙ্গলকোটে অশান্তির ঘটনায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। তথ্যপ্রমাণের অভাবে খালাস পেলেন অনুব্রত চার্জশিটে নাম থাকা ১৪ জন।
২০১০ সালে মঙ্গলকোটে অশান্তি পাকানোর অভিযোগ সহ একাধিক ধারায় মামলা হয় অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৫ জনের বিরুদ্ধে।
এই মামলায়, অন্যতম অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি ও মঙ্গলকোটের দায়িত্বপ্রাপ্ত অনুব্রত মণ্ডল। কেতুগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ তাঁর ভাই ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখ-সহ মোট ১৫ জন। আগেই এক অভিযুক্তর মৃত্যু হয়েছে।
শুক্রবার আদালতে পেশ করা হলে প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৪ জন।
এদিকে গরু পাচার মামলায় আসানসোল জেলে ছিলেন অনুব্রত। এই মামলার কারনে ৯ সেপ্টেম্বর বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হয় বিধাননগরে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ