প্রখ্যাত ব্যবসায়ীকে গুলি করে খুনের হুমকি! স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, চাঞ্চল্য
ব্যারাকপুর: ব্যারাকপুর ও মধ্যমগ্রামের পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাণনাশের আশঙ্কায় মোহনপুর থানায় নিজের স্ত্রী শ্রমনা দাস এবং গাড়িচালক সমীর সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনির্বাণ।
অভিযোগ অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল অনির্বাণ ও শ্রমনার মধ্যে। ব্যবসায়ীর দাবি, সেই বিবাদের জেরেই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। অনির্বাণের অভিযোগ, তাঁর ড্রাইভার সমীর সেনের সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে খুনের পরিকল্পনা করা হচ্ছিল। এ সংক্রান্ত অডিও ও ভিডিও ফুটেজ তাঁর হাতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন অনির্বাণ ও তাঁর পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ