SC on Pegasus Issue : পেগাসাসকাণ্ডে ফোনে আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি: সুপ্রিম কোর্ট
ফোনে আড়িপাতার কোনো প্রমাণ মেলেনি পেগাসাসকাণ্ডে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২৯টি ফোন পরীক্ষার পর ৫টি ফোনে ম্যালওয়্যার মিলেছে। তবে সেগুলি স্পাইওয়্যার কি না, তা নিশ্চিত নয়।
টেকনিক্যাল কমিটির ২টি এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রন নেতৃত্বে গঠিত নজরদারি কমিটির একটি মিলে মোট তিনটি রিপোর্ট জমা পড়েছে সুপ্রিমকোর্টে। যে ৫টি ফোনে ম্যালওয়্যার মিলেছে, সেগুলি সাইবার নিরাপত্তার অভাবের কারণে ঘটেছে বলে টেকনিক্যাল কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে।
৩ টি রিপোর্টে বিস্তারিতভাবে ঠিক কী তথ্য জমা পড়েছে তা একান্ত গোপনীয় ও সর্বসমক্ষে পেশ করার জন্য নয় বলেই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের।
মাস কয়েক আগে মার্কিন দুই সংবাদপত্র 'দ্য গার্ডিয়ান' ও 'ওয়াশিংটন পোস্ট' দাবি করে, পেগাসাস নামের একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে দেশের পরিচিত তথা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্বদের ওপর নজরদারি চালাচ্ছে বিশ্বের বহু দেশের সরকার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ