মোবাইল আসক্তি থেকে শৈশবকে মুক্তি দিতে খুদেদের সাইকেল র্যালি
রবিবার জলপাইগুড়ির মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে এক অভিনব উপায়ে শিশুদের মধ্যে সাইকেল ব্যাবহারে উৎসাহ তৈরী করতে আয়োজন করা হয় একটি সাইকেল র্যালির। র্যালির মূল উদ্দেশ্যই বর্তমান সময়ে শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন আসক্তি কাটানো।
ভোরের সূর্যোদয়ের পরেই একঝাক খুদে নিজেদের সাইকেল নিয়ে শহর পরিক্রমা করে, শিশুদের উৎসাহ দিতে মাইকে বাজানো হয় থিম সং, সাইকেল কি ঘন্টি বাজনে দে গান।
এই প্রসঙ্গে আয়োজক মারওয়াড়ি যুব মঞ্চের সভাপতি আসিস মালাকার জানান, মূলত বাচ্চাদের বিভিন্ন ইলেকট্রনিক গেজেট এর প্রতি যে আসক্তি বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, তার থেকে শিশু মনকে বার করে আনার জন্যই এই প্রয়াস, সাইকেল চালালে শিশুদের শরীর স্বাস্থ্য ও ভালো থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ