West Bengal New Districts : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আজ রাজ্যে আরো ৭টি নতুন জেলা হবে বলেই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিকে ছোট কয়েকটি জেলায় ভাঙার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে করার জন্য দিল্লির কাছে IAS, IPSদের পাঠানোর আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো কাজের পদ্ধতি শুরু হয় এবং নিয়ম মেনে তৈরি হতে চলেছে ছোট সাতটি জেলা। এদিন ৭ নতুন জেলার নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের নতুন ৭ জেলা –
১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা),
২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা)
৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে)
৪) রাণাঘাট (নদিয়া)
৫) বিষ্ণুপুর (বাঁকুড়া)
৬) বহরমপুর
৭) কান্দি (মুর্শিদাবাদ)
এদিকে বদল করা হল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও ।
বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বিশ্বজিৎ দাসকে।শ্রীরামপুরে স্নেহাশিস চক্রবর্তীকে সরিয়ে জেলা সভাপতি করা হল অরিন্দম গুঁইকে । ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে পার্থ ভৌমিককে সরিয়ে জেলার নতুন সভাপতির নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছে । কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে । পার্থপ্রতিমের বদলে নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক । দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা সভাপতি হলেন মৃণাল সরকার । দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি ছিলেন উজ্জ্বল দে বসাক ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ