Latest News

6/recent/ticker-posts

Ad Code

দায়িত্ব নিয়েই 'স্বচ্ছতা'র পাঠ দেওয়া সভাপতি গৌতম পালের নিয়োগেই অনিয়ম! মামলা হাইকোর্টে

দায়িত্ব নিয়েই 'স্বচ্ছতা'র পাঠ দেওয়া সভাপতি গৌতম পালের নিয়োগেই অনিয়ম! মামলা হাইকোর্টে

Goutam Pal



গত বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি হিসেবে যোগ দিয়েছেন গৌতম পাল। তিনি কল‍্যানী বিশ্ববিদ‍্যালয়ের সহ উপাচার্য। পর্ষদ সভাপতি হয়েই স্বচ্ছতার ডাক দিয়েছেন তিনি। স্বচ্ছতার পাঠ দেওয়া সেই সভাপতির নিয়োগেই অনিয়মের অভিযোগ উঠে মামলা হল কলকাতা হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাই কোর্টে গৌতমের নিয়োগ নিয়ে একটি মামলা রুজু হয়েছে।



কল‍্যানী বিশ্ববিদ‍্যালয়ে গৌতম পালের নিয়োগ নিয়ে অভিযোগ দায়ের করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী প্রলয় চক্রবর্তী । অভিযোগ, কল‍্যানী বিশ্ববিদ‍্যালয়ে একজন রিডার হিসেবে নিয়োগ করা হয় গৌতম পালকে। কিন্তু সেই নিয়োগেও অস্বচ্ছতা রয়েছে। প্রলয় জানিয়েছেন, রিডার হিসেবেও গৌতমের যে নিয়োগ হয়েছিল, তা যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি। পাশাপাশি সহ উপচার্য হওয়ার যোগ‍্যতার যে মাপকাঠি তাও পূরণ করেননি গৌতম পাল‌। এ ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধেই গৌতমের নিয়োগে অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে হাই কোর্টে।




শুক্রবার বিচারপতি কৌশিক চন্দর এজলাসে উঠেছিল মামলাটি। তিনি দু’পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি গ্রহণ করেছেন। একই সঙ্গে রাজ্যের কাছে এ ব্যাপারে জবাবও তলব করেছে হাই কোর্ট।




প্রসঙ্গত, বুধবার সাংবাদিক সম্মেলন করে গৌতম পাল জানান, “এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময় টেট (TET) হবে। নিয়োগে কোনও অস্বচ্ছতা থাকবে না। আমাদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’।”




এদিন তিনি আরও জানান- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষাক্ষেত্রে কোনওরকম অস্বচ্ছতা রাখতে চাইছেন না। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code