Latest News

6/recent/ticker-posts

Ad Code

Toto Fare : পূজার আগেই টোটোর ন্যূনতম যাত্রীভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবীতে বিক্ষোভ

পুজোর আগেই টোটো চালকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ

toto


পুজোর আগেই টোটো চালকদের বিভিন্ন দাবিতে আন্দোলন। জলপাইগুড়ি পৌরসভার সামনে গতকাল বিক্ষোভ দেখান টোটোচালকরা।

শুক্রবার.টোটো চালকরা মিছিল করে জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো -

১. মূল্যবৃদ্ধির বাজারে টোটোর ন্যূনতম যাত্রীভাড়া ২০ টাকা সরকারিভাবে পৌরসভাকে ঘোষণা করতে হবে।

২. শহরে যানজট সমস্যা সমাধানে নতুন টোটো বিক্রির ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করতে হবে।

৩. শহরের সমস্ত বেহাল রাস্তা দ্রুত সংস্কার করতে হবে । এছাড়াও আর ও বিভিন্ন দাবিতে গতকাল তাদের কর্ম সূচী বলে সিআইটিইউ এর শুভাশীষ সরকার জানিয়েছেন ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code