Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mondal : এবারেও এড়ালেন CBI হাজিরা, চিঠি লিখলেন অনুব্রত

এবারেও এড়ালেন CBI হাজিরা, চিঠি লিখলেন অনুব্রত


Anubrata Mandal

CBI এর দশম তলবেও হাজিরা এড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মূলত অসুস্থতার কারণ দেখিয়ে এড়ালেন হাজিরা। CBI- কে চিঠিও লিখেছেন তিনি। সূত্রের খবর, চিকিৎসা সংক্রান্ত নথিও পাঠিয়েছেন CBI- কে।



অসুস্থতাকে হাতিয়ার করে ফের সময় চাইলেন অনুব্রত। আইনজীবী মারফত চিঠি তিনি পাঠিয়েছেন। সূত্রের খবর, চিঠিতে, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দাবি করেছেন, তিনি অসুস্থ। বেড রেস্টে আছেন। এ প্রসঙ্গে তিনি বোলপুরের চিকিৎসক ও এসএসকেএমের প্রেসক্রিপশন পেশ করেছেন। সূত্রের খবর, চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন অনুব্রত।



রবিবার-সোমবার মিলিয়ে কলকাতা চিনপার্ক-SSKM-বোলপুর করে প্রায় ৪০০ কিমি পথ যাতায়ত করেন অনুব্রত। তাতে তার শারীরিক পরিস্থিতি, মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা মূলত স্ট্রেস বেড়েছে। এসবের মাঝেই ফের সিবিআইয়ের এই দশম নোটিশ তাকে পাঠানোয় তিনি কার্যত বিপর্যস্ত, এমনটাই দাবি করেছেন নাকি চিঠিতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code