গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষককে আপার প্রাইমারি সেকশনে আর দেখানো যাবে না
২০১৬ সালের আগে নিযুক্ত কোনো গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষককে আপার প্রাইমারি সেকশনে অবনমন করা চলবে না। এই দাবীতে দীর্ঘদিনের লড়াই গ্র্যাজুয়েট শিক্ষকদের সঙ্গঠন BGTA এর । আজ মিললো খুশির খবর। দীর্ঘদিনের আন্দোলনের সফলতা মিললো আজ।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের "দীর্ঘ দুই দশকের বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে এবং প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের উদ্দেশ্যে" তৈরি হয়েছে বি. জি. টি. এ. (BGTA)।
প্রসঙ্গত ২০১৬ সালের আগে বিদ্যালয়ে নিযুক্ত গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষককে আপার প্রাইমারি সেকশন হিসাবে দেখানো হতো। এর বিরুদ্ধে শিক্ষক সঙ্গঠন BGTA এর পক্ষ থেকে কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়।
আজ এই মামলার রায় দানে বলা হয় , ২০১৬ সালের আগে যে সমস্ত গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষক বিদ্যালয়ে যুক্ত হয়েছেন তাদের আপার প্রাইমারি সেকশনে নয় নর্মাল সেকশনে দেখাতে হবে।
কার্যত আজকের এই রায়দানে খুশি রাজ্যের সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষকরা। আরও পড়ুনঃ Arpita Mukherjee : কে এই অর্পিতা ? একসময় ওড়িয়া, বাংলা ছবিতে কাজ করেছেন, জেনে নিন বিস্তারিত
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ