Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইচ্ছে ইঞ্জিনিয়ার হবে, রকেট সায়েন্সে গবেষণার ইচ্ছে সৃজিতার

ইচ্ছে ইঞ্জিনিয়ার হবে, রকেট সায়েন্সে গবেষণার ইচ্ছে সৃজিতার

srijita



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:- 


৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের ছাত্রী সৃজিতা গোস্বামী। সকালে টিভির মাধ্যমে জানিতে পারে তার ফলাফল।সৃজিতার সাফল্যের খবর পেয়েই তার বাড়িতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।



সৃজিতা পেয়েছে বাংলা,অংক এবং পদার্থবিদ্যায় ১০০ নম্বর। ইংরাজীতে ৯৩, ইতিহাসে ৯৬ এবং ভূগোলে ৯৯ পেয়েছে সে। সৃজিতার বাবা দেবাশীষ গোস্বামী বর্ধমানের নবগ্রাম পুলিনবিহারী হাইস্কুলের শিক্ষক। মানন্দিনী গোস্বামী গৃহবধু। দুই বোনের মধ্যে সৃজিতা বড়। ভবিষ্যতে তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। সেক্ষেত্রে ইলেকট্রিক বা ইলেক্টনিক্স, রকেট সায়েন্স নিয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে তার। 


পড়াশোনার পাশাপাশি আঁকতে, গান শুনতে এবং গল্প শুনতে ভাল লাগে তার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code