Latest News

6/recent/ticker-posts

Ad Code

DIO মৃনাল কান্তি রায় কে বিদায় সংবর্ধনা

DIO মৃনাল কান্তি রায় কে বিদায় সংবর্ধনা 


Sahebganj police




সাহেবগঞ্জ : বুধবার দুপুরে সাহেবগঞ্জ থানার কনফারেন্স হল করে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসর নেওয়া সাহেবগঞ্জ থানার DIO মৃনাল কান্তি রায় কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অ্যান্টনি হোরো সহ সাহেবগঞ্জ থানার DIB বিভাগের কর্মরত সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা।




এদিন DIO মৃণাল কান্তি রায় কে পুষ্পস্তবক,উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি উপহার দেওয়া হয়।




সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে তিনি সাহেবগঞ্জ থানায় গত দীর্ঘ ১১'মাস ১৫'দিন DIO পদে কর্মরত ছিলেন এবং আজ তিনি অবসর নিলেন চাকুরীজীবন থেকে।




তার এই অবসর নেওয়ায় বিশেষ করে মন খারাপ সাহেবগঞ্জ থানার DIB বিভাগের কর্মরত সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের।



তারা বলেন মৃনাল বাবু খুবই ভাল মনের মানুষ ছিলেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতেন।



এছাড়াও DIO মৃণাল কান্তি রায়ের অবসর নেওয়ায় নতুন কেউ DIO হিসেবে অবশ্যই আসবেন এই থানায় তবে তার দীর্ঘ ১১'মাস ১৫'দিন ধরে এই থানায় কর্মরত জীবনে রেখে যাওয়া স্মৃতি আজীবন থানায় গচ্ছিত হয়েই থাকবে বলে জানিয়েছেন ওসি অ্যান্টনি হোরো। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে থানার সকলকে ধন্যবাদ জানান DIO মৃণাল কান্তি রায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code