পৌরসভা ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের ব্যবহার বন্ধ করতে বিশেষ অভিযান
দিনহাটা
দিনহাটা শহরের চওড়াহাট সহ বিভিন্ন বড় বাজার গুলিতে প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের ব্যবহার বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হয়।
মূলত দিনহাটা শহরের প্লাস্টিকের ক্যারি ব্যাগ ও থার্মোকলের ব্যবহার বন্ধ করতেই এই বিশেষ অভিযান বলে জানা গিয়েছে। দিনহাটা শহরে ব্যবসার ক্ষেত্রে প্লাস্টিকের ক্যারিবাগ ও থার্মোকলের ব্যবহার দৈনন্দিন বেড়েই চলেছে। সেই কারণে পরিবেশকে সুস্থ রাখতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ও থার্মোকলের ব্যবহার সম্পূর্ণরূপে দিনহাটা শহরের বন্ধ করতেই এই বিশেষ অভিযান চালানো হয় দিনহাটা পৌরসভা ও মহাকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে।
এদিন এই বিশেষ অভিযান চালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এবং মহাকুমা প্রশাসনের আধিকারিকরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান বলেন বহুদিন থেকেই দিনহাটা শহর এ প্লাস্টিক ক্যারি ব্যাগ থার্মোকলের ব্যবহার বেড়েই চলেছে সেই কারণেই এবার সম্পূর্ণরূপে সেই ব্যবহার বন্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আমরা প্রতিদিন এই অভিযান চালাবে দিনহাটা পৌরসভার তরফ থেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ