weather today at my location : লাল সতর্কবার্তা কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় , বন্যার আশঙ্কা
বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলা গুলিতে চলছে লাগাতর বৃষ্টি। এর মাঝেই উত্তরবঙ্গের জেলাগুলি ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)।
উত্তরবঙ্গে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে। উত্তরবঙ্গ (north bengal) জুড়ে আগামী ১৯ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে (weather report)। এরফলে আগামী দিনে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর মূলত কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত যার ফলে আগামী দিনে ভারী বৃষ্টির (weather report) সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টিপাত
১৬.০৬.২০২২
(লাল সতর্কবার্তা-Red Alert)- কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টির (৭-২০ সেন্টি মিটার), একটি দুটি অতিরিক্ত ভারী বৃষ্টি (>২০ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
(কমলা সতর্কবার্তা)-
১) জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলার কিছু জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টির (৭-২০ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
২) উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
১৭.০৬.২০২২
(লাল সতর্কবার্তা- Red Alert)- কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টির (৭-২০ সেন্টি মিটার), একটি দুটি অতিরিক্ত ভারী বৃষ্টি (>২০ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
(কমলা সতর্কবার্তা)-
১) জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলার কিছু জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টির (৭-২০ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
২) উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
১৮.০৬.২০২২
(কমলা সতর্কবার্তা)-
১) কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টির (৭-২০ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
২) জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
১৯.০৬.২০২২
(কমলা সতর্কবার্তা)- কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টি মিটার) সম্ভাবনা আছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ