Advertisement

Maharashtra Political Crisis: পদত্যাগ করলেন উদ্ধব ঠাকরে

Advertisement

Maharashtra Political Crisis: পদত্যাগ করলেন উদ্ধব ঠাকরে


Maharashtra Political Crisis


অবশেষে দীর্ঘ প্রায় দুসপ্তাহের টানা পোড়নের পর আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। জানা যাচ্ছে, রাজভবনে গিয়ে উদ্ধবের পদত্যাগপত্র জমা দেন উদ্ধব সরকারের এক মন্ত্রী।



দু সপ্তাহ ধরে টানা পোড়নের পরেও বিক্ষুব্ধ বিধায়কদের ফেরাতে পারেননি উদ্ধব ঠাকরে। আস্থাভোটের বিরুদ্ধে আদালতে গিয়েও লাভ হয়নি কিছুই। ফিরে আসতে হয়েছে খালিহাতে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। 


শিবসেনা সূত্রে খবর, আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন উদ্ধব। কিন্তু এনসিপি এবং কংগ্রেস বার বার তাঁকে আরও কয়েক দিন অপেক্ষা করতে অনুরোধ জানান। কিন্তু সমীকরণ আঁচ করেই ফেসবুক লাইভে যাওয়ার আগে, নিজের এক মন্ত্রীকে রাজভবনে পাঠিয়ে দেন তিনি। তিনি যেই পদত্যাগের ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন ওই মন্ত্রী। বৃহস্পতিবার আস্থাভোটেও যোগ দেবেন না উদ্ধব।


ফেসবুক লাইভ করেন শিবসেনা (Shiv Sena) প্রধান উদ্ধব  বলেন, "যারা দূরে ছিল, তারা কাছে, যারা কাছে ছিল, তারা দূরে। এনসিপি, কংগ্রেসের সহকর্মীদের ধন্যবাদ। ‘রিকশাচালকদেরও মন্ত্রী-সাংসদ করেছি। তাঁরাই ভুলে গিয়েছেন। যাঁদের বড় করেছি, ক্ষমতা পাওয়ার পরে তাঁরাই ভুলে গিয়েছেন। যাঁদের সব দিয়েছি, তাঁরাই আজ বিক্ষুব্ধ। যাঁরা কিছু পাননি, তাঁরাই এখন পাশে।"


পদত্যাগের ঘোষণা করতে গিয়ে উদ্ধব বলেন, "‘কার কাছে কত সংখ্যাগরিষ্ঠতা, তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কোনও কিছুতে ভয় পাই না। শিবসেনা এবং মারাঠাদের জন্য আজীবন কাজ করেছি। মুখ্যমন্ত্রী পদ ছাড়া নিয়ে কোনও আফশোস নেই। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি আমি। মুখ্যমন্ত্রিত্ব ছাড়া নিয়ে কোনও দুঃখ নেই। আমার কাছে শিবসেনা রয়েছে।"



এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গড়েন উদ্ধব। এনসিপি এবং কংগ্রেস, দুই শরিকের অনুরোধেই মুখ্যমন্ত্রী হন উদ্ধব। কিন্তু শিবসেনা বিধায়ক শিন্ডে একে একে বিক্ষুব্ধদের ভাঙিয়ে অসমে গিয়ে ঘাঁটি গাড়েন। 
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ