Latest News

6/recent/ticker-posts

Ad Code

List of 269 Teachers in West Bengal : বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা নিয়ে উঠছে প্রশ্ন !

wb primary teachers : list of terminated primary teacher

list of terminated primary teacher



আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ২৬৯ জন শিক্ষক। বিভিন্ন জেলার বরখাস্ত শিক্ষকদের (terminated primary teachers) তালিকা স্যোসাল মিডিয়ায় বেরিয়েছে। তবে এখনো পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার বরখাস্ত শিক্ষকদের তালিকা সামনে আসেনি। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি মনে করছে, বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের বড় কারবার হয়েছে এই জেলাতেই।  


list of terminated primary teachers in west bengal

২৬৯ জনের মধ্যে কোচবিহার থেকে রয়েছেন ৩২ জন, নদীয়া জেলা থেকে ১৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। উত্তর দিনাজপুরে ৪০ জন। বর্ধমানে ১৭ জন । ২৬৯ জনের মধ্যে শুধু হুগলি জেলাতেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ৬৮ জন প্রাথমিক শিক্ষক। বাঁকুড়াতে ১১ জন, আলিপুরদুয়ারে ১ জন। 


আদালতের নির্দেশে বিভিন্ন জেলায় শিক্ষকদের বরখাস্ত (terminated primary teachers)  করা হয়েছে। তালিকায় কাদের নাম আছে, তা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। কিন্তু ওই তালিকায় উত্তর ২৪ পরগনা জেলার কারও নাম আছে কি না, তা এখনও প্রকাশ্যে আসেনি।


এছাড়াও সরকারি ভাবে পর্ষদের   www.wbbpe.org  এবং  https://wbbprimaryeducation.org এই দুই ওয়েবসাইটেও এখনো পর্যন্ত বরখাস্ত হওয়া শিক্ষকের তালিকা প্রকাশিত হয়নি, যা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনেই। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code