wb primary scam : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ
একের পর এক নতুন নতুন দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের প্রাথমিক শিক্ষক (wb primary teachers) নিয়োগ। যত দিন এগোচ্ছে তত নতুন নতুন দুর্নীতির (wb primary scam) চিত্র সামনে আসছে। ইতিমধ্যে ১ নাম্বার বাড়িয়ে চাকরি হওয়ায় মোট ২৬৯ জনকে বরখাস্ত (terminated teachers) করেছে আদালত। এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো।
অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই মিলেছে প্রাথমিক শিক্ষকতার চাকরী (wb primary teachers job), এবার এমনি অভিযোগ সামনে এলো। অভিযোগ, মাত্র ১৭ বছর বয়সেই প্রাথমিকে শিক্ষকপদে চাকরি (wb primary teachers job) দেওয়া হয়েছে। চাকরি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (wbbpe)। যখন চাকরি পেয়েছিলেন, তখন চাকরি প্রাপকের বয়স ছিল মাত্র ১৭ বছর। যেখানে প্রাথমিকে চাকরি পাওয়ার নূন্যতম বয়স ১৮ বছর। সেখানে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ১৭ বছর বয়সে।
২০১৪ সালের টেট পাস করা এক প্রার্থীকে চাকরি দেওয়া হয়। তখন তার বয়স ছিল ১৭ বছর। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক অভিযোগকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ