Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরি দেওয়ার নাম করে জমি নিয়েছে-আন্দোলন জমিদাতাদের, পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব

চাকরি দেওয়ার নাম করে জমি নিয়েছে-আন্দোলন জমিদাতাদের, পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব


Landlord protest


রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-

পশ্চিম বর্ধমান জেলার কুলটির বড়িরা খনি মুখ কয়লা খনিতে চাকরি দেওয়ার নাম করে জমি নিয়েছে রাস্ট্রায়েত্ব কয়লা উত্তোলন সংস্থা বরাকরের BCCL । জামিদাতাদের কাছে জমি নেওয়ার পর ৩ বছর পার হয়ে গিয়েছে চাকরির মেডিকেল হয়ে গিয়েছে কিন্ত এখনও জমির বদলে চাকরি দেওয়া হয়নি । এর ফলে লাগাতার আন্দোলন ও বিক্ষোভ করে চলে এসেছে জমিদাতারা । 

কিন্ত BCCL ম্যানেজমেন্ট এর তরফে কোন প্রতিক্রিয়া না পেয়ে । আজ শনিবারে বরাকর BCCL GM কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো জমিদাতাদের তরফে । 

আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা । এতে উপস্থিত ছিলেন তৃনমুলে পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি সুবল চক্রবর্তী , তৃনমুলে নেতা অপরাজিত ব্যানার্জী , দীনেশ হালওয়ায় , অরবিন্দ চেট্টর্জি , যতীন গুপ্তা , আরমান খান সহ অনেকে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code